৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাচোলে মাতাল হয়ে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টায় গণধোলাই খেলেন যুবক : অতঃপর গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
নাচোলে মাতাল হয়ে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টায় গণধোলাই খেলেন যুবক : অতঃপর গ্রেফতার

Manual6 Ad Code

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই মদ পান করে রাতের আঁধারে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টাকালে গ্রামবাসীর গণধোলাই খেয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক।

Manual2 Ad Code

আটককৃত নাচোল উপজেলার ফতেপুর ইউপির কুসমাডাঙ্গা গ্রামের তাজামুল ইসলামের ছেলেবাইরুল ইসলাম (২৮)।
পুলিশ ও এলাকাবাসি জানায়, শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুসমাডাঙ্গা গ্রামের তাজামুল ইসলামের ছেলে বাইরুল ইসলাম (২৮) চোরাই মদ পান করে এলাকায় মাতলামি করতে থাকে। এক পর্যায়ে বাইরুল একই গ্রামের শাহালালের ঘরে ঢুকে পড়ে। এসময় শাহালাল ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। বাইরুল শাহালালের স্ত্রীর শরীরে হাত দিলে স্বামী-স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। শাহালাল বাইরুলকে আটক করে গ্রামবাসীর সহাতায় নাচোল থানা পুলিশকে খবর দেয়। তবে তার আগে এলাকাবাসি বাইরুলকে গণধোলাই দেয়। নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই বাইরুলকে আটক করে থানায় নিয়ে যায়। নাচোল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাইরুল ইসলামকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে শনিবার (৬ জুলাই) জেলহাজতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code