৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করল কোস্ট গার্ড

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করল কোস্ট গার্ড

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রামঃ

চট্টগ্রাম শাহ-আমানত বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান শনিবার প্রায় সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

Manual7 Ad Code

চট্টগ্রামের বিসিজি বেইসের সদস্যরা শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ৩০টি (আনুমানিক ৩,৪৮০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করে।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় একজন সন্দেহভাজন ব্যাক্তিকে তল্লাশির উদ্দেশ্যে থামতে বলা হলে ওই ব্যক্তি একটি কালো পলিথিনের মোড়ানো প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়।

Manual1 Ad Code

পরে ওই মোড়ানো প্যাকেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক এক কোটি ছয়চল্লিশ লক্ষ ষোল হাজার টাকা বলে জানায় কোস্ট গার্ড।

অভিযানে কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণ যথাযথ কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে কোস্ট গার্ড।

Manual2 Ad Code