১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা “আনোয়ার”

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
কবিতা “আনোয়ার”

Manual7 Ad Code

কলমেঃ শিবলু আলম
স্বরবৃত্ত ছন্দমাত্রা
-৪+৪+৪+২/১

 

মাওনাতে এক ফুল ফুটেছে
আনোয়ার তার নাম,
সুবাস ছড়ায় সমাজ মাঝে
করে নানান কাম।

Manual8 Ad Code

 

শ্যামলা কালো গায়ের বরণ
হৃদয় মানিক রতন,
নাই বিনিময় করছে তবু
ভাঙ্গা সমাজ যতন।

 

মন্দ লোকে পাগল বলে
দুখীর সে’তো মামা,
মরণব্যাধি করোনা ভয়
যায়নি তারে থামা।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

মানব প্রেমের মাইক হাতে
রাস্তার মোড়ে মোড়ে,
সচেতনে বাঁচবে মানুষ
এই আশাতে ঘোরে।

 

দেশের মানুষ লক ডাউনে
গরীবের নাই ভাত,
পাখির মতোই খাবার জোটায়
দিচ্ছে সে দিনরাত।

 

Manual6 Ad Code

নিজের সংসার ব্যথায় রেখে
সমাজ সংসার গড়ায়,
তার মতো আর মানব প্রেমিক
কয়জন আছে ধরায়।

 

নীতি বাক্য সব লোকে দেয়
কেউ আনোয়ার নয়,
জ্বলবে সে তো তারার মতোই
বিশ্ব করে জয়।

 

আনোয়ার ভাই বেঁচে থাকুক
লক্ষ লোকের ভীড়ে,
তার তৈরি আলোর দিশারী
ভীড়ুক সঠিক তীরে।।