২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ভান্ডারিয়ায় আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
ভান্ডারিয়ায় আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু

Manual2 Ad Code

মোহাম্মদ সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

পিরোজপুরের ভান্ডারিয়ায় আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৪০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কিন্টার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।

 

Manual4 Ad Code

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ সিহাব হাসান জানিয়েছেন শনিবার রাত সাড়ে তিনটার দিকে ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ পুর্ব ভান্ডারিয়ায় শিক্ষিকা মাহফুজা আক্তারের সেমি পাকা বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

Manual5 Ad Code

 

অগ্নিকান্ডের বিষয়টি টের পেয়ে বাসার সবাই ঘরের বাইরে বেরিয়ে আসে। তবে ঘরের দ্বিতীয় তলায় ঘুমে থাকা মাহফুজা আটকা পড়ে। আর সেখানেই দগ্ধ হয়ে মারা যায় সে। মৃত মাহফুজা আক্তার ওই এলাকার মৃত আব্দুল ওহাব হাওলাদারের কন্যা। ফায়ার সার্ভিস দাবি করছে এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।

Manual5 Ad Code