৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি লিয়ন নিহত

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি লিয়ন নিহত

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লিয়ন সিদ্দিকী (৩৮) নামে ১৭ মামলার এক আসামি নিহত হয়েছে। এ সময় তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত লিয়ন সিদ্দিকী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার শফিউদ্দিন সিদ্দিকীর ছেলে।

পুলিশের দাবি, নিহত লিয়ন সিদ্দিকীর বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় সোমবার রাতে পুলিশ লিয়নকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে আটক করে। পরে রাতে তার দেয়া তথ্যমতে এসআই আতিকুর রহমান রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এক পর্যায় তারা সিনাবহ এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা লিয়ন বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়। এ সময় সেখান থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, নিহত সন্ত্রাসী লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।

Manual4 Ad Code