৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

এটাই কি জীবন

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯
এটাই কি জীবন

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

★★পুনম শাহরীয়ার ঋতু★★

Manual8 Ad Code

আমি আর রেলওয়ে প্লাটফর্ম
যেন একি সুত্রে গাথা
তার বুকে হাজার জন স্রোত পদচারনা
আমার বুকে হাজার স্মৃতির পদচারনা
দিন শেষে যখন
জনস্রোত প্লাটফর্ম কে একা ফেলে চলে যায়
তেমন
হাজার স্মৃতি আমাকে একা করে যায়
তার মাঝে আর আমার মাঝে
শুধু পার্থক্য
সে কথা বলতে পারেনা
কিন্তুু
আমি কথা বলতে পারি
সে খেতে পারেনা,পোশাক পরিদান করতে পারেনা
আমি খাবার খাই,পোশাক পরিদান করি
এইতো ফারাক
দিন শেষে যখন তারা ময়লা এটো করে যায়
তাতে কিন্তুু রেলওয়ে প্লাটফর্ম কোন প্রতিবাদ করেনা
তেমনি আমি
হাজার স্মৃতি প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে
প্রতিবাদ করতে পারিনা
তাদের আনন্দ
ইচ্ছামত ব্যাবহার করে
আর আমাদের দুঃখ যথা যোগ্য অমর্যাদা অবহেলা
এটাই কি জীবন

ঋতু
০২-০৭-০১৮

Manual5 Ad Code