৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

এবার চট্টগ্রামে নির্মম নির্যাতনের শিকার যুবক

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯
এবার চট্টগ্রামে নির্মম নির্যাতনের শিকার যুবক

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

আল আমিন আকবরশাহ চট্টগ্রাম প্রতিনিধিঃ এবার চট্টগ্রামে এক যুবককে নির্মমভাবে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। বরগুনার ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘটনার জন্ম হয়েছে। রবিবার (৩০জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এন ব্লকে এ ঘটনা ঘটে। ভিডিওতে মো. মহসিন (২৬) নামে সে যুবককে প্রকাশ্যে নির্মমভাবেেএকদল যুবক নির্যাতন করেতে দেখা গেছে।
মারধরের শিকার মহসিন বিশ্বকলোনী এম ব্লকের বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের কর্মী বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহসিন আহত হলেও বেঁচে আছেন।ইতোমধ্যে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গলির ভেতর দাঁড়িয়ে থাকা মহসিনকে অতর্কিত মারধর শুরু করে ১২-১৫ জনের একটি দল। মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। চারপাশ থেকে ঘিরে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা। নির্যাতনের এক পর্যায়ে মহসিন নিস্তেজ হয়ে পড়লে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে যায়।

Manual3 Ad Code

ঘটনার বিষয়ে আকরব শাহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, রবিবার সন্ধ্যায় ঘটনার পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিশ্বকলোনী এলাকার বাসিন্দা।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো মো. সাজু (২৪), মো. তারেক (১৮), মো. বেলাল হোসেন (২০), মোহাম্মদ মিরাজ (১৮) ও মো. মাসুদ (১৮)। তাঁরা সহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে আহত যুবলীগ কর্মী মহসিনের পরিবার। মামলা রেকর্ড হওয়ার পর আসামিদের আদালতে সোপর্দ করা হবে।