৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ২৫

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯
ছাতকে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ২৫

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

জামরুল ইসলাম রেজা ছাতক থেকেঃ-
ছাতকে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের সিংগেরকাচ গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০জন আহত হয়। সন্ধ্যার পর গ্রামের নুর হোসেনের ছোট ভাই দোলোয়ার হোসেনের একটি মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে একই গ্রামের কাছিম আলী পক্ষের সাথে নুর হোসেনের হাতাহাতি হয়। এরই জের ধরে দু’পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ সময় ২টি ব্যবসা প্রতিষ্টানও ভাংচুর করা হয়। সংঘর্ষে আহতদের ছাতক সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, একই ইউনিয়নে জয়নগর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনায় আহত লালু শাহ, মছন আলী ও আসাদ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে জয়নগর গ্রামের লালু শাহ ও শরীফের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় আহত ৩জনকে সিলেট ও অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, একটি সংঘর্ষের ঘটনায় ২টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এগুলো তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code