১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

মহেশপুরে দুই মটর সাইকেল উদ্ধার সহ আটক ৩

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২০
মহেশপুরে দুই মটর সাইকেল উদ্ধার সহ আটক ৩

Manual6 Ad Code

রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় দুইটি মটর সাইকেল উদ্ধারসহ তিনজন চোরাকারবারি সদস্যকে আটক করেন পুলিশ।

 

Manual8 Ad Code

গতকাল ৩/০৩/২০২০ইং তারিখে কালি গঞ্জ থানার পুলিশের সহায়তায় মনিরুজ্জামানের ছেলে, সাহেব আলীকে( ২৮) একটি মোটরসাইকেল সহ আটক করেন মহেশপুর থানার পুলিশ।

 

পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানার হাট খালিশপুরের তোইয়ব চৌকিদারের ছেলে জিবরাইল মন্ডলকে( ২০) ও বজরাপুরে খলিল বিশ্বাসের ছেলে আনারুল ইসলামকে ( ৩০) আরো একটা মটর সাইকেল সহ আটক করেন পুলিশ।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

উদ্ধারকৃত মটর সাইকেল একটি পিলাটিনা ১০০ সি সি নাম্বার য়শোর হ- ১৫-১৮৮৪ মটর সাইকেল ও অন্যটি হিরো ইসপিলিন্ডার অন টেষ্ট গাড়ি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

এ ব্যপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খানের নিকট জানতে চাইলে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মটর সাইকেল চোরাকারবারির তিন সদস্য সহ দুইটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মমলা হয়েছে।