১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বাউল – রোখশানা রফিক

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২০
বাউল – রোখশানা রফিক

Manual2 Ad Code

 

বাউল

* রোখশানা রফিক *

Manual8 Ad Code

এই যে ঝরাপাতা দল,
শরতের বনে বনে,
এলোমেলো ওড়ে
হাওয়ায় হাওয়ায়
সারাদিন, সারাবেলা।

 

Manual3 Ad Code

এখানে মেঘের খেলা,
এখানে রৌদ্রস্নান,
বৃষ্টির লুকোচুরি গান,
জোছনার ভরা প্লাবন।

 

Manual7 Ad Code

এখানে মিতালী
হাসি-বেদনার,
এখানে বাঁধন
আনন্দ-কান্নার।

Manual2 Ad Code

 

এখানে জড়াজড়ি
করে আছে জীবন
আর মরণের ভাবনা,
আমারে করে তোলে
এক উদাসী বাউল
ঘরছাড়া আনমনা।