১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সুখপাখি – রোখশানা রফিক

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২০
সুখপাখি  – রোখশানা রফিক

Manual5 Ad Code

সুখপাখি

 

* রোখশানা রফিক *

 

Manual8 Ad Code

ঝরাপাতা সুখ কবেই ঝরে গেছে
হৃৎপল্লব চিরে,
পড়ে আছে সুখের মতোন
ছায়া এক ম্লান হয়ে
বিকেলের আরশিতে।

 

Manual7 Ad Code

ছিলে, আছো, নেই?
কোনোটাই জানা নেই।
তবু অবসরের আরামকেদারায়
পশমী শালের মতো
এলিয়ে থাকে কি সুখের স্মৃতি,
কিংবা স্মৃতি নয় কল্পনা।

 

Manual2 Ad Code

যে ছবি হয়নি অাঁকা জীবন পটে,
তাকে ভেবে সুখের অাবেশে
ডুবে থাকা প্রিয়সান্নিধ্য,
জানি সত্য নয়,
হয়তো স্বপ্ন ও নয়।
সুখেরা বড়ই অধরা,
ধরা দেয়না কোমল বাহুপাশে
ছিন্ন পাতা স্বপ্ন হয়েও।

Manual7 Ad Code

 

ও পাখি, সুখ পাখি,
যাও তুমি উড়ে যাও
সেই দেশে, যেথা অার কারো
স্বপ্নে হলেও তুমি ধরা দাও
ঘুমঘোরে একফোঁটা
অশ্রুর অালিঙ্গনে।