৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নকল করতে বাধা দেয়ায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষকের উপর হামলা

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯
নকল করতে বাধা দেয়ায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষকের উপর হামলা

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

মোজাম্মেল হকঃঃসুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় নকলে বাধা দেয়ায় শিক্ষককে বিদ্যালয়ে ঢুকে পিটিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যের বখাটে পুত্র তোফাজ্জল আহমদ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে। রোববার সকালে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বখাটে তোফাজ্জল আহমেদ তার পিতা আবু তাহের মিয়া বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। রোববারও ছিল বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মিয়ার নাতি ৮ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী পারভেজ মিয়াও পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী পারভেজ মিয়া বাইরে থেকে নকল নিয়ে যাওয়াসহ অন্যান্য শিক্ষার্থীদের খাতা টানাটানি করে পরীক্ষার খাতায় লিখছিল। এ সময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাজেদুল ইসলাম তা দেখতে পেয়ে তাকে বাধা দেন। তারপরও শিক্ষার্থী পারভেজ বিভিন্ন শিক্ষার্থীকে বিরক্ত করছিল। এক সময় বাধ্য হয়ে তাকে বিদ্যালয় থেকে বের করে দেন শিক্ষক মাজেদুল ইসলাম। বিষয়টি পারভেজ মিয়া বাড়িতে গিয়ে তার নানা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মিয়াকে জানায়। এ সময় পাশে থেকে আবু তাহের মিয়ার পুত্র তোফাজ্জল আহমদ এঘটনা শুনতে পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে চলে আসে এবং পরীক্ষার হলে ঢুকে শিক্ষক মাজেদুল ইসলামকে মারধর করে। সেই সাাথে বিভিন্ন শিক্ষার্থীর পরীক্ষার খাতা টেনে ছিঁড়ে ফেলে। ঘটনাটি দেখে প্রধান শিক্ষক দৌড়ে এসে বখাটে তোফাজ্জলকে বাধা দিলে বখাটে তোফাজ্জল প্রধান শিক্ষকের দিকেও তেড়ে আসে। পরবর্তীতে বিদ্যালয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এগিয়ে আসলে সে পালিয়ে যায়। বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেছেন। তারা বখাটের বিচার দাবি করেছেন।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিুকল ইসলাম ধানু বলেন, নকলে বাধা দেয়ার জের ধরে বখাটে তোফাজ্জল এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা এ বিষয়ে আইনি সাহায্য চেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফ ইমতিয়াজ বলেন, শিক্ষকরা আমার কাছে এসেছিলেন। আমি উনাদের বলেছি বিষয়টি থানায় জানানোর জন্য। তিনি আরও জানান, বখাটে তোফাজ্জলকে দ্রুত গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code