১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

খনন

admin
প্রকাশিত মার্চ ১, ২০২০
খনন

Manual4 Ad Code

খনন

* রোখশানা রফিক *

 

Manual1 Ad Code

বারেবার নিজের কাছে ফিরে আসা ছাড়া
আর কোনো গন্তব্য নেই আমার।
স্মৃতি-বিস্মৃতির দোলাচলে থেমে থেমে
হেটে হেটে ক্লান্ত আমি জিরোই বসে
নিজেরই অশ্রু সজল মেঘ ঘন ছায়ায়।

Manual3 Ad Code

 

কেন ফিরে আসো ? কেন ফিরে চাও ?
দূরে যেতে যেতে বুকচেরা দীর্ঘশ্বাসে
কেন জড়াও আবার মায়ার বাঁধনে?
বাঁধা তো পড়িনি, তা জেনেছি দু’জনেই।
তবু ভুল হয় শুধু ভুলে যেতে।

Manual1 Ad Code

 

ফিরে ফিরে আসি ঘুর ঘুর পায়ে শূন্য বসতবাটিতে, যেথা ভিটেমাটি ছাড়া ক্রন্দনগুলো ঘুরপাক খায়
আজো বুকের গভীরে।

Manual6 Ad Code