১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

খেলাঘর

admin
প্রকাশিত মার্চ ১, ২০২০
খেলাঘর

Manual1 Ad Code

খেলাঘর

 

একটি তারা খসে গেলো এই
নক্ষত্রখচিত রাতের আকাশে,
পাবো না জেনেও চোখ বুঁজে
তোমারেই চাই চেনা আবেশে অভ্যেসে।

 

আমার বকুল ঝরানো ভোরের
স্নিগ্ধ বাতাস, শিউলি তলায় শিশিরের ক্ষনিক আয়ুর আভাস।

 

জবাকুসুম কলাবেনী ইস্কুল বেলা,
হঠাৎ শাড়ীতে সাজা বনভোজন খেলা।

 

Manual4 Ad Code

 

ব্রক্ষ্মপুত্র চরে সূর্যমুখী ক্ষেতে চাষীর হাসি, শাহ্‌ জামাল মাজার বটবৃক্ষে মানতের লাল-নীল ফিতে ইচ্ছের ফাঁসি।

 

Manual8 Ad Code

নারকেল বীথি কলেজ-পুকুর শান্ত অতল জল, বুকে লুটানো ঝিনুকের ব্যথা শুভ্র মুক্তোদল……

Manual2 Ad Code

 

ওরা সবাই জেনে গেছে ধীরে,
তুমি আর আসবে না ফিরে,
আমার চোখের দু’দন্ড শান্তির নীড়ে।

 

শুধু এই উদাসী মনই
বোঝেনি মনের গভীরে,
আমার যেই জন আপন,
সে ক্যামনে হয় পর
পৃথিবীর খেলাঘরে ?

Manual4 Ad Code