৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলায় আলোচিত জোড়া খুনের হোতা মামুন ৭’দিনের রিমান্ডে

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯
ভোলায় আলোচিত জোড়া খুনের হোতা মামুন ৭’দিনের রিমান্ডে

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:
আজ (২৮’জুন)শুক্রবার সকাল ১১:৩০ মিনিটের সময় ভোলা বাপ্তা বোর্ডের ঘরের চাঞ্চল্যকর ডাবল মার্ডারে মাসুম ও জাহিদ হত্যার প্রধান আসামী ও খুনি মামুনকে(৫০) কে ভোলা সদর সিনয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে বিশেষ একটি আদালতে হাজির করা হয়।
পরে বাদী পক্ষের উকিল উক্ত হত্যার শুনানী বর্ননা করে বিজ্ঞ আদালতের কাছে দশ (১০)দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত ৭ দিনের রিমান্ড শুনানী মঞ্জুর করেন।

Manual3 Ad Code

এসময় রাষ্ট্র পক্ষের ও বাদী এজাহারকারীর পক্ষে কোর্ট ইন্সপেক্টর সহ শুনানীতে অংশ গ্রহন করেন।এবং বাদী পক্ষে ভোলার সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি এডভোকেট জুলফিকর আহমেদ,এপিপি এডভোকেট মেজবাহুল আলম,এবং এডভোকেট খাইরুল ইসলাম শুনানীতে অংশগ্রহন করেন।
পরে খুনি মামুনকে ফের বরিশাল পিবি আইতে স্পেশাল পুলিশ ফোর্সসহ প্রেরন করা হয়।
উল্লেখ্য গত বছরের ১৩ই মে ২০১৮সালে ভোলার বাপ্তা ইউনিয়নে বোর্ডরঘর সংলগ্ন জোড়া ব্রিজের উপরে মাসুম(৪৫)পিতা,মোস্তফা মাস্টার,ও জাহিদ(৪০)পিতা,মোস্তাফিজুর রহমান,কে পারিবারিক শত্রুতার জেরধরে আপন ছোই ভাইকে বড় ভাই মামুন (৫০)ও মামলার অপর আসামী ফিরোজ ও মামুনের দুই সন্তানসহ মাসুম ও জাহিদকে রাত ১১টার সময় দারালো অস্র দারা কুপিয়ে নৃসংস্বভাবে হত্যা করে পালিয়ে যায়।
পরে দীর্ঘ ১১মাস পালিয়ে থাকার পর গত দুইদিন আগে হত্যার প্রধান আসামী খুনি মামুনকে পাবনা জুটমিল এলাকা থেকে আটক করে পুলিশ।
এদিকে মাম্লার চারজন এজহারভুক্ত আসামীদের মধ্যে ৩ ও ৪নং আসামী জামিনে থাকলেও ২নং আসামী ফিরোজ এখনো পলাতক রয়েছে।