১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আড়াল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০
আড়াল

Manual8 Ad Code

 

 

★★ আড়াল ★★

 

 

★★★ রুকসানা রফিক ★★★

 

” ভালো আছি ” বললেই
ভালো থাকা যায়না রে মন।
যখন ভাবনারা টুপটাপ ঝরে পড়ে,
স্বপ্নগুলো রয়ে যায় অধরা,
না বলা কথা আর হয়না
বলা জনমে জনমে।

 

তখনও পাখির পালকের মতোন
ভেসে ভেসে
ভালো থাকো তুমি মন?
কাহারে বোঝাও সেকথা?

Manual7 Ad Code

 

কিছু বেদনা পাঁক খায় বুকের মোচড়ে,
চোখে ফুটে ওঠে কিছু যন্ত্রণা।
ওষ্ঠে তখনও হাসির সুধা মেখে
কারে বলো গোপনে তুমি কি কথা?

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

প্রাণের পরে প্রাণ রেখে
জেনেছি যে কথা,
কোনো ধোঁয়াশাই তারে
করেনি আড়াল,
তোমারই বোঝা হয়ে
ওঠে নাই জানি তা।
তবু আমাকেই কেন বোঝাতে
চাও বলো তুমি সেই মিথ্যা?

Manual2 Ad Code