৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নারীর মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯
নারীর মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

মোঃ ইমরান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা আইসিটি আইনের একটি মামলায় কথিত সাংবাদিক সাদ্দাম হোসেন শুভকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুভ উজ্জীবিত বাংলাদেশ নামে একটি নামসর্বস্ব পত্রিকা ও অনলাইনের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।
এলাকাবাসীর দাবি, শুভকে কেউ সাংবাদিক হিসেবে চিনেন না। তিনি সবসময় পুলিশ সোর্স হিসেবে বিভিন্ন এলাকায় দাবড়ে বেড়াত।

Manual5 Ad Code

ফতুল্লা থানার নন্দলালপুর এলাকার এক নারী বাদী হয়ে শুভসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, শুভসহ অপরাপর আসামিরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর অশ্লীল ছবিসহ মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেন।

পুলিশ জানায়, সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামেও বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার নামে আরও মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।

Manual5 Ad Code