১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নদীর মতো দুঃখ – রুকসানা রফিক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২০
নদীর মতো দুঃখ – রুকসানা রফিক

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

নদীর মতো দুঃখ

-_-_-_- রুকসানা রফিক _-_-_-_

Manual3 Ad Code

হারানো নদীর মতোই
হারিয়ে যাওয়া মানুষ
কিছু কিছু চিহ্ন
ফেলে যায় পিছে।

 

হয়তো নামের সাথে
জুড়ে থাকে নাম,
খামের ভাঁজে ভাঁজে
কিছু স্মৃতি পড়ে থাকে
আলগোছে গোপনে।

Manual4 Ad Code

 

মোমদানীতে আধা জ্বলা
পোড়া মনের টুকরো,
এক আধটা এলোমেলো
পোশাকে ভুল করে ফেলে
যাওয়া প্রিয় সুগন্ধির ঘ্রাণ।
ফুরিয়ে যাওয়া লাইটারের
নীচে জমা সামান্য পেট্রোল।

 

কতো কিছু রয়ে যায় পিছে!
কতো সত্য হয়ে যায় মিছে।
শুধু যে যায়, সে চলেই যায়,
ফেরেনা কখনো আর কোনো
অবাধ্য মায়ার পিছুটানে।

Manual3 Ad Code