১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

একুশের কথা – ফকির হাসান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
একুশের কথা – ফকির হাসান

Manual3 Ad Code

একুশের কথা

Manual8 Ad Code

 

ফকির হাসান

Manual2 Ad Code

 

একুশ তুমি ভোর বেলাতে,শীতের পাখির গান
একুশ তুমি ভর দুপুরে নদীর কলতান।

 

একুশ তুমি মধ্যাহ্নের শত কিশোরীর কনধবনি,
একুশ তুমি হারানো মায়ের
ফিরে পাওয়া ছেলের জয়ধ্বনি।

 

Manual8 Ad Code

একুশ তুমি বিকেল বেলার মিষ্টি ফুলের গান
একুশ তুমি সন্দাবেলার সুর্যডোবার গান

 

একুশ তুমি ভোরের গলার কাঁচা ফুলের মালা
একুশ তুমি ছোট্ট খোকার পড়ার বর্ন মালা।

Manual3 Ad Code

 

তুমি এলেই চাঁদ হাসে আর সুর্য জ্বলে উঠে
গাছের ডালে পলাশ আর কৃষ্ণচূড়া ফোটে।

 

সূর্য আর কৃষ্ণচুড়ায় কাদের রক্তের আভা ?
হলেন তারাই ধন্য আজি রক্তিন রক্তজবা

 

একুশ তুমি রাজ প্রাসাদে রান্নীর অলংকার
তোমায় পেয়ে বিশ্ববাসী করে অহংকার।

 

একুশ তুমি মা, আর বাংলা মাতৃভূমি
মায়ের কোলে শিশু দেখে গর্ব করি আমি।

 

আন্তর্জাতিক মাতৃভাষা হলে তুমি তাই
বিশ্ববাসী শ্রদ্ধা করে বুকে দিল ঠাই।

 

উৎসর্গ
(ত্রিশ লক্ষ শহীদ স্মরণে)