১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

এবার আইটেম গানে পূজা চেরি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
এবার আইটেম গানে পূজা চেরি

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরিকে বিভিন্ন সিনেমায় রোমান্টিক বা বিরহের গানে দেখলেও দর্শকরা অনন্য মামুনের ‘সাইকো’ সিনেমায় তাকে নতুনরুপে দেখতে পাবেন।

 

সিনেমায় নায়িকা চরিত্রের পাশাপাশি আইটেম গানেও এবার দেখা যাবে তাকে। এবারই প্রথম এমন গানে দর্শকরা তাকে দেখতে পাবেন। পূজা চেরি বলেন, এ সিনেমায় বেশকিছু চমক রয়েছে।

Manual2 Ad Code

 

ছবির কাহিনীর বাইরে গানগুলোও দর্শকরা বেশ উপভোগ করবেন। ফাটিয়ে নেচেছি। আমার বিশ্বাস, দর্শকরা দারুণ উপভোগ করবেন। এর আগে মাহিয়া মাহি, পরীমনি, আঁচল, বুবলিকে দর্শকরা আইটেম গানের নাচে দেখলেও পূজা চেরিকে প্রথমবার ‘সাইকো’ সিনেমায় দেখতে পাবেন।

 

Manual8 Ad Code

ছবির নির্মাতা অনন্য মামুন বলেন, ‘সাইকো’র আইটেম গানে অংশ নিয়েছেন এবার পূজা। সুদীপ কুমার দীপের কথায় গানটির শিরোনামও ‘সাইকো আমি সাইকো’। সুর করেছেন লিংকন রয় চৌধুরী।

Manual4 Ad Code

 

কোরিওগ্রাফিতে ছিলেন ভারতীয় কোরিওগ্রাফার বব। আর আইটেম গানটির শুটিং হয়েছে নেপালে। আমার মনে হয়, এ গানটি মাহির ‘ম্যাজিক মামনি’

 

কিংবা পরীমনির ‘ডানা কাটা পরী’র জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে। এ ছবিতে পূজার বিপরীতে রোশান অভিনয় করেছেন। মার্চে সেন্সরে জমা হচ্ছে ছবিটি। এরপরই মুক্তি দেবার পরিকল্পনা করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রিটি।

Manual5 Ad Code