১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

হারানো চিঠির খামে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০
হারানো চিঠির খামে

Manual1 Ad Code

 

হারানো চিঠির খামে

Manual7 Ad Code

 

কবিঃ রুকসানা রফিক

 

কতো কতোবার মোবাইলে ফুটিয়ে তুলি
তোমার দূরালাপনী নং।
ছোট্ট একটা দীর্ঘশ্বাস লুকিয়ে
ইরেজ বাটনে মুছে ফেলি আবার।
জমে থাকা অভিমান পাহাড় সমান
বাঁধা হয়ে পথ আটকে দাঁড়ায়।
ডিঙোতে পারিনা, এগুতে পারিনা
সে বাঁধা ঠেলে ঠেলে।

Manual8 Ad Code

 

প্রিয় গানগুলি শুনিনা আর,
তবু মনে মনে গুনগুন অদৃশ্য সরোদে
বেজে যায় তার সুর। জোছনা মাতাল
তিথিতে পুকুরের জল উথলে ওঠা দেখিনা।
তার সাথে সাথে চোখের নদী
জোয়ারে ভেসে যাবে বলে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

বেঁধেছি দুয়ারে বাঁধ, খিল আটা মন।
হারিয়ে ফেলা চাবির গোছায়
গাঁথা হারানো সে মন।
তবু ধুলোয় লুটানো আঁচলে
লিখা হয় যার নাম, সেই নামে আজ
আমের মুকুলে ভ্রমরের পাখায় লিখে দিই
গোটা এক জীবনের খাম।