১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

কোটচাঁদপুরে গাছে গাছে আমের মুকুল,ছড়িয়ে পড়ছে সৌরভ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০
কোটচাঁদপুরে গাছে গাছে আমের মুকুল,ছড়িয়ে পড়ছে সৌরভ

Manual5 Ad Code

খোন্দকার আব্দুল্লাহ বাশার.কোটচাঁদপুর প্রতিনিধি:

Manual7 Ad Code

শীতের ভরা মৌসুমে এখন চলছে মাঘ মাস পেরিয়ে ফাল্গুন মাস। অথচ এরই মধ্যে আম গাছে আসতে শুরু করেছে আগাম আমের মুকুল। তাই কোথাও কোথাও বাতাসে বইছে মৌ মৌ সুবাস।

 

Manual8 Ad Code

 

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় দেখা গেছে, বেশ কিছু আম গাছে উঁকি দিচ্ছে মুকুল। মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে।

Manual7 Ad Code

 

কয়েক দিনের মধ্যেই দেশের প্রতিটি জাতের আম গাছগুলোতে পুরোদমে আসতে শুরু করবে আমের মুকুল। আর সে জন্য আগেই বাগান চাষীরা তাদের বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন।

 

তাইতো জোরেশোরে শুরু করেছেন বাগানের পরিচর্যার কাজ। আগাম মুকুল দেখে আম চাষিরা অনেকে খুশি।

Manual2 Ad Code

 

এখন আম চাষী, আমি আম গাছের প্রাথমিক পর্যায়ের পরিচর্যা শুরু করেছে মুকুলের মাথাগুলোকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য ওষুধ স্প্রে করা হচ্ছে। প্রায় গাছেই আমের মুকুল আসা শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করছেন এবার আমের ফলন ভালো হবে।

 

ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে। তার জন্য প্রয়োজন নিজেদের অনেক সচেতনতা এবং পর্যাপ্ত পরিচর্যা।