১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০
শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Manual6 Ad Code

আবু সাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় এক ভিক্ষুকসহ ২জন নিহত হয়েছেন।

১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের হাজী মফিজ উদ্দিন সিএনজি পাম্পের সামনে ও সকাল ১০টার দিকে (একই সড়কের) জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

নিহত সরাফত আলী (৭০) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মোল্লাপাড়া এলাকার কেল্লা মোল্লার ছেলে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে বসবাস করে ভিক্ষা করতেন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

নিহত আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

 

Manual8 Ad Code

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুঞ্জরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। ভিক্ষুকের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।