১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসন্তী দিনের গান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২০
বাসন্তী দিনের গান

Manual6 Ad Code

বাসন্তী দিনের গান

Manual3 Ad Code

রোখশানা রফিক |

Manual2 Ad Code

এলোমেলো কিছু হাওয়া 

ঘূর্ণিপাকে ঝরাপাতা
উড়ায় ক্যালেন্ডারে।
কুহু রব শুনে যারে
খোঁজে মন অজানায়,
তার বাস মনের গভীরে।

কতো জনে সেজে ওঠে
প্রকৃতির মতো বাসন্তী
সাজ সম্ভারে। কাহারে
হারায়ে কবির জগতে
হাহাকার ওঠে অন্তরে?

Manual6 Ad Code

জানে সেই জন,
আমি জানি সেকথা
নয়কো মুখ ফুটে বলিবারে।
গোপন ব্যথার মতোই গোপন
থাকে প্রকাশিত হৃদ মাঝারে।

Manual8 Ad Code