২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মহেশপুরে বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
মহেশপুরে বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual2 Ad Code

রবিউল ইসলাম মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে দেশনেত্রীর অবৈধ কারা নির্যাতনের ২ বছর পূর্তি উপলক্ষে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

Manual3 Ad Code

পৌর বিএনপির আহবায়ক আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব সোহাগ খাঁন, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান রিপন, মাজেদুজ্জামান কাজল, শাহাজাহান আলী, সদস্য এ্যাড. আব্বাস উদ্দিন, আমিনুল ইসলাম বাবলু, আমিনুর রহমান বুদো, মোজাম্মেল হক,রুহুল আমীন,সুজাউদ্দীন,উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব মেহেদী মাসুদ, পৌর যুবদলের আহবায়ক শামীম খান, সদস্য সচিব হাবিবুর রহমান বুল্লা, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ,বিল্লাল হোসেন,আবু জাফর আল আসাদ, রবিউল ইসলাম, ছাত্রদল নেতা ইয়াকুব আলী, সাইদুর রহমান সাইদসহ ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code