বাঙালিদের বইমেলা
লেখক- ডা.মিজিন মাওলা।
বই মেলাতে বই এসেছে
নিত্য নতুন লেখকদের,
যাচাই বাছাই করবে পাঠক
কিনবে বই কবিদের।
বিষয়ে ভিত্তিক কতো লেখা
জানা অজানা বই,
আসবে সবে কবিদের হাটে
বেচা কেনার হৈচৈ।
দেশ বিদেশের আসবে দর্শক
বাঙালিদের বই মেলায়,
শিশু কিশোর আসবে সবাই
উঠবে মেতে বইকিনায়।
দেশ ভাষাতেই দারুন আশা
বিশ্ব বিজয় বাংলাভাষা,
সুর ছন্দে সহজ কথা
বাংলা আমাদের মার্তৃভাষা।
মাসব্যাপি জমছে মেলা আনান্দে
লেখক প্রকাশক বন্ধে,
শিক্ষা দিক্ষার দারুণ পরিবেশ
বাঙলিদের বাংলাভাষার গন্ধে।