১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু ৪৯০ জনের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু ৪৯০ জনের

Manual4 Ad Code

মোঃ সামিউল্লাহ ::  নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ এ দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। 

 

Manual8 Ad Code

মৃতদের মধ্যে ৪৭৯ জনই হুবেই প্রদেশের অধিবাসী ছিলেন। বুধবার এসব তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য বিভাগ।

Manual6 Ad Code

 

এখন পর্যন্ত চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯২ জন। পরিস্থিতি মোকাবেলায় হুবেইয়ে আরও ১৩৮ জন চিকিৎসাকর্মী পাঠানো হয়েছে। দেশটিতে প্রায় ৬৭ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

Manual2 Ad Code

চীন ছাড়া অন্যান্য দেশে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও বিশ্বজুড়ে মহামারী আকার নেয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের সব দেশ একজোট হলে এখনও করোনাভাইরাস মোকাবেলার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Manual8 Ad Code

 

এদিকে, জাপানের ইয়োকোহামা বন্দরে ৩৭১১ যাত্রীসহ একটি জাহাজ কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। জাহাজটির এক যাত্রী হংকংয়ে নামার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়। যাত্রীরা সংক্রমিত হয়েছে কি-না তা খতিয়ে দেখতে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে জাহাজটির চিকিৎসক দল।