১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ভাষার কন্ঠ – কবিতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
ভাষার কন্ঠ – কবিতা

Manual2 Ad Code

কবিতা- ভাষার কন্ঠ
লেখক- ডা.মিজান মাওলা

Manual7 Ad Code

অগ্নি ঝড়াও তোমার কন্ঠে
বাংলা ভাষার গান,
যে ভাষাতে রক্ত ঝড়ে
স্বাধীন ভাষার মান।
মায়ের ভাষা বাংলা আমার
ভাইয়েরা দিয়েছে প্রাণ,
রক্তে কেনা বাংলা ভাষা
শহীদ ভাইদের জান।
বাংলা ভাষা স্বাধীন হলো বায়ান্নরঐ
একুশ এলো ফেব্রুয়ারিতে,
যে ভাষাতেই কথা বলে নায়ক
গায়কের মনের দিগন্তে।
সেইতো আমার বাংলাদেশের আন্তরজাতিক
মার্তৃভাষা শব্দ কন্ঠ গানে,
যে ভাষাতে ছন্দ সুরে গানগেয়ে
দার মাঝী টানে।
শিক্ষা জ্ঞানে পাঠশালাতে বাংলা
মায়ের ভাষা দোলে,
যেইভাষাতে কৃষক জেলে কামার
কুমার সহজভাবে চলে।
শিশু দোলে মায়ের কোলে
বাংলা কথা বলে,
বাংলা মায়ের আচল ধরে
দেশ বিদেশে চলে।

Manual8 Ad Code

মো:মিজানুর রহমান মাওলা ( অভিজ্ঞ চিকিৎসক ও সাংবাদিক ) ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা