২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

হরিণাকুণ্ডতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২০
হরিণাকুণ্ডতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Manual6 Ad Code

হাবিবুর রহমান রুবেল হরিনাকুন্ডু ,ঝিনাইদহঃ

Manual2 Ad Code

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার হামিরহাটি গ্রামে আক্কাচ উদ্দিন (৪২) নামের ওই কৃষকের মৃত্যু হয়।
নিহত আক্কাচ উদ্দিন গ্রামের নুরুল উদ্দিনের ছেলে।
নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, তার চাচা সকালে বাড়ির পাশে মাঠে মাটি কাটছিলেন। এ সময় একটি সাপ গর্ত থেকে বের হয়। তখন আক্কাচ উদ্দিন সাপটি ধরে হাঁড়িতে ঢুকাতে গেলে কামড় দেয়। সঙ্গে সঙ্গে মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক রুবিনা খাতুন বলেন, সকালে ভর্তি করার পর চিকিৎসা চলাকালীন অবস্থায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। দুপুরে ফের হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

Manual6 Ad Code