৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মর্মান্তিক‌ সড়ক দুর্ঘটনায় বাহুবলে মহিলাসহ ৩ জন নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২০
মর্মান্তিক‌ সড়ক দুর্ঘটনায় বাহুবলে মহিলাসহ ৩ জন নিহত

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

অঞ্জন রায়, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের বাহুবলের নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস দূর্ঘটনায় দুই নারীসহ বাসে থাকা হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছে স্থানীয় লোকজন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ী টার্নিং পয়েন্টে সিলেট থেকে হবিগঞ্জগামী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তাৎক্ষনিক রশিদপুর গ্যাস ফিল্ডের ক্যারেং দিয়ে গাড়ির নিচ থেকে লাশ গুলি উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাসের হেলপার সদর উপজেলার মড়ুরা গ্রামের আবু সাঈদ (৩০), একই উপজেলার দুর্লভপুর গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী কমলা বেগম (৫০) ও শ্রীমঙ্গলের রীতা দেবনাথ (২৮)।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহিবাস (হবিগঞ্জ ব ০৫-০০৩১) কামাইছড়া পাহাড়ী এলাকার টার্নিং পয়েন্টে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তাৎক্ষনিক রশিদপুর গ্যাস ফিল্ডের ক্যারেং দিয়ে বাস উল্টিয়ে নারীসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে পুরোপুরি সকল আহতদের উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুৃলিশ ও সাতগাও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিন জনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Manual2 Ad Code