১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

ষষ্ঠবারের মতো গোল্ডেন শু মেসির

admin
প্রকাশিত মে ২৭, ২০১৯
ষষ্ঠবারের মতো গোল্ডেন শু মেসির

Manual8 Ad Code

খেলাডেস্ক :: ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন লিওনেল মেসি। ইউরোপের সর্বোচ্চ লিগগুলোর মধ্যে সেরা গোলদাতা হয়ে হ্যাটট্রিক শিরোপা জয় করলেন বার্সেলোনার মহাতারকা।

স্প্যানিশ লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন মেসি। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপেকে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ড লিগ ওয়ানের এবারের মৌসুমে ২৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন।
এনিয়ে টানা ১১ বার লা লিগার খেলোয়াড়দের মধ্যেই রইল ট্রফিটি।

Manual4 Ad Code

গোল্ডেন শু জেতার পর বার্সা অধিনায়ক মেসি মুখ খুলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া নিয়ে।
তিনি বলেন, আমি এটা নিয়ে (গোল্ডেন শু) কোনো বাড়তি প্রস্তুতি নেইনি। আমার মাথায় এই ট্রফিটি ছিল না। লিভারপুলের কাছে হারের যন্ত্রণা এখনও আমার দলকে ব্যথিত করছে। আমি কখনও নিজের জন্য খেলি না।

Manual5 Ad Code

পাঁচবারের ব্যালন ডি অর’ জয়ী এই তারকা জানিয়েছেন এই ব্যথা আরও তীব্র হবার সম্ভাবনা রয়েছে। যদি রোববার কোপা দেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় না আসে। মেসি বলেন, এই ফাইনালে আমরা জয় না পেলে দলের আরও বাজে পরিস্থিতিতে পড়বে।

Manual2 Ad Code