৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে র‌্যাব-৮ এর হাতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
পটুয়াখালীতে র‌্যাব-৮ এর হাতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

Manual4 Ad Code

রাজিব হোসেন সুজন, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃ

Manual7 Ad Code

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ ২২ জানুয়ারি আনুমানিক সন্ধা ০৬.০০ টার দিকে পটুয়াখালী জেলার দশমিনা কলেজ রোড এলাকায় ইমন বেকারিতে ১৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

 

Manual1 Ad Code

এসময় পলিথিন ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আবু বকর’কে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী জনাব মোঃ মাহবুবুল ইসলাম আটক ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ৬ (ক) ধারা মোতাবেক ৫০,০০০/- টাকা অর্থদন্ড ধার্য করা হয়।

Manual5 Ad Code

জব্দকৃত পলিথিন সমুহ পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর নিকট হস্তান্তর করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী এর সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী উপস্থিত ছিলেন।