১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম কর্ণফুলীতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
চট্রগ্রাম কর্ণফুলীতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

Manual6 Ad Code

আব্দুল করিম ,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :

Manual4 Ad Code

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৫০)। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে মইজ্যার টেক এলাকায় সিএনজি গ্যাস প্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।কর্ণফুলী থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মুকুল মিয়া বলেন, চট্টগ্রামের শাহ্ আমানত সেতু এলাকা ছেড়ে আসা আনোয়ারাগামী বাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় বাসের ছাদে থাকা যাত্রী জাহাঙ্গীর ছাদ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

Manual3 Ad Code