১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

★★ সাধের গিন্নি ★★

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২০

Manual8 Ad Code

★★ সাধের গিন্নি ★★
শোভা রাণী বিশ্বাস

Manual5 Ad Code

গিন্নি গেছে বাপের বাড়ি
রাগ করেছি বলে,
তাই বলে কি এভাবে সে
আমায় যাবে ফেলে?

শূন্য ঘরে গিন্নি ছাড়া
যায় কি বলো থাকা,
মরুভূমির মতো লাগে
সবখানেতে ফাঁকা।

Manual8 Ad Code

থাকতে কাছে বুঝিনি যে
গিন্নি কতো দামী,
কয়েকদিনে বুঝে গেছি
ভুক্তভোগী আমি।

রান্না ঘরের বাসনগুলো
তেমনি পড়ে আছে,
গিন্নি আমার যত্ন করে
যেথায় রেখে গেছে।

খাবার খেতে যাই হোটেলে
তিন কিলো পথ রোজ,
কষ্টে আছি জেনেও সে যে
নেয় না কোন খোঁজ।

দিন কাটে তো রাত কাটে না
একলা একা ঘরে,
তোমার ব্যথায় বন্ধু ওগো
চোখের পানি ঝরে।

Manual3 Ad Code

লক্ষী আমার সোনা আমার
আর দেবো না ঝাড়ি,
রাগটা ঝেড়ে ফিরে এসো
তোমার আপন বাড়ি।।

Manual2 Ad Code