২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুর মহানগরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, ৯ গুদাম পুড়ে শেষ

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
গাজীপুর মহানগরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, ৯ গুদাম পুড়ে শেষ

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু : গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি বেলতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার নয়টি ঝুট গুদাম পুড়ে গেছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, দেওয়ালিয়াবাড়ি বেলতলা এলাকায় প্রথমে টিনশেডের একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের চান মিয়া, হুমায়ূন, মামুন, খোকা, আলাল ও সাইফুলের গুদামসহ আটটি গুদামে ছড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

খবর পেয়ে জয়দেবপুর, ডিবিএল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। আগুনে টিনশেড গুদাম ও ঝুট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর