৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জ ৯৬ বোতল ফেন্সিডিল ও গাঁজা সহ যুবককে আটক

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
গোবিন্দগঞ্জ ৯৬ বোতল ফেন্সিডিল ও গাঁজা সহ যুবককে আটক

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ সুমন কুমার রায় (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

Manual4 Ad Code

গত ১২ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১ টায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট ফিরোজের নেতৃত্বে পুলিশ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় মাদকদ্রব্য অভিযানে ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজ ঢাকা মেট্রো-ব-১৫-৩৮১২ গাড়ীতে তল্লাশী চালিয়ে বাসের ঋ-৩, সিটে বসা যাত্রীকে সুমন কুমার রায় (৩২) ৯৬ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল এবং ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে।

আটককৃত সুমন কুমার রায় রাজবাড়ী জেলা সদরের বিনোদপুর গ্রামের সুকুমার রায়ের ছেলে। এ বিষয়ে সুমন কুমার রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলার প্রস্তুতি চলছে বলে হাইওয়ে থানার সার্জেন্ট ফিরোজ জানিয়েছেন।

নিউজটি সবার কাছে পৌছে দিতে এখুনি শেয়ার করে আমাদের পাশে ধাকুন ।। ধন্যবাদ

Manual7 Ad Code