২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকঅাপ ভ্যান চালকের মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকঅাপ ভ্যান চালকের মৃত্যু

Manual1 Ad Code

ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিদি ::

Manual6 Ad Code

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পিকআপ
ভ্যান চালক মো. মামুন (২৫) মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরো দুইজন।

Manual8 Ad Code

শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার
যাদৈয়া মাইলের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

মৃত্যু পিকআপ ভ্যান চালক নোয়াখালী জেলার
বেগমগঞ্জের গোপালপুর গ্রামের নূরনবীর ছেলে।

আহতরা হলেন, নিজাম ও রিয়াজ। মালবাহী অপর একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একপর্যায়ে পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা জানায়, শহরের উত্তর তেমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান

Manual6 Ad Code

ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের চালক মামুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুত্বর আহত অপর দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ইকবাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান থেকে একজনের মরদেহ উদ্ধার ও আহত অবস্থায় দুইজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।