২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়ি বেড়াতে এসে ট্রাকের চাপাঁয় স্কুলশিক্ষিকার মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২০
গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়ি বেড়াতে এসে ট্রাকের চাপাঁয় স্কুলশিক্ষিকার মৃত্যু

Manual8 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে ট্রাকচাপায় এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তার নাম শাহনাজ পারভীন (৪৫)। দুর্ঘটনায় তার স্বামী নুরুল আমীনও আহত হয়েছেন।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

রোববার রাত ৮টার দিকে মাওনা-ফুলবাড়িয়া সড়কের পাথারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত শাহনাজ শ্রীপুর পৌর সভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নুরুল আমিনের স্ত্রী এবং আবদুল ছাত্তারের মেয়ে। তিনি মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

Manual5 Ad Code

 

শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া জানান, বিকালে স্কুল ছুটির পর শাহনাজ তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার মেয়ের বাড়িতে বেড়াতে যান।

 

সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে ওই সড়কের পাথারপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা কালিয়াকৈরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই স্কুলশিক্ষিকা পারভীন মারা যান। এসময় তার স্বামী নুরুল আমিন আহত হন।

 

নুরুলকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।