৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবকের কারাদণ্ড

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৯
ঠাকুরগাঁওয়ে অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবকের কারাদণ্ড

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে “ইউনিয়ন পরিষদ হিসাব সহকারি-কাম কম্পিউটার অপারেটর” পদের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছে দুই যুবক। এদের একজনের ১ মাস ও আরেকজনের ৫ দিনের সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ সাজা প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর জেলা থেকে আগত মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (২৯)।সে পরীক্ষার্থীর রোল-৮১, নামঃ মোঃ রেজাউল করিম পিতা- মোঃ আতাব উদ্দিন, গ্রাম-কহরপাড়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও এর পরিবর্তে প্রক্সি দিচ্ছিলো। তাকে এক মাসের বিনাশ্রম প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।অন্যজন হলেন-দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে লিটন চন্দ্র রায়। সে পরীক্ষার্থীর রোল-৬৬৯, নাম: মো: আব্দুস সবুর, পিতা- মো: কাসিরু, গ্রাম-আরাজি সরলিয়া, থানা: বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও এর প্রক্সি দিচ্ছিলেন। তাকে ভ্রাম্যমাণ আদালত ৫ দিনের কারাদন্ড প্রদান করেন। ভূয়া পরীক্ষার্থীর সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

Manual8 Ad Code