৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

জন্মদিন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৯
জন্মদিন

Manual2 Ad Code

★ জন্মদিন ★

Manual6 Ad Code

★★ শোভা রাণী বিশ্বাস ★★
আজ বছরের প্রথম দিন
লাগলো দারুন ভালো,
ফকির হাসানের জন্মদিনে
মোমের আলো জ্বালো।

একরাশি ফুল দিলাম তোমায়
যত্ন করে রেখো,
সূর্য ওঠা ভোরের মতই
সারাজীবন থেকো।

কেউবা যদি হাত বাড়িয়ে
বন্ধু হতে চায়,
বাড়িয়ে দিও তোমার দুহাত
গভীর মমতায়।

Manual5 Ad Code

না পায় যেন কষ্ট কেহই
তোমার ব্যবহারে,
ভালোবাসায় আগলে রেখো
তোমারই অন্তরে।

বিপদ যদি আসে কভু
ভয় পেয়ো না মোটে,
এটা জেনো আধার শেষে
আলোর হাসি ফোটে।

Manual1 Ad Code

বছর বছর আসুক ফিরে
এমন শুভদিন,
পালন যেন করতে পারি
তোমার জন্মদিন।।

Manual8 Ad Code