১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে পুলিশের অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
বেনাপোলে পুলিশের অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

Manual3 Ad Code

কামাল হোসেন ,বেনাপোল থেকেঃ

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬১ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রাম থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত ফেনসিডিলের চালান এনে খড়িডাঙ্গা গ্রামে অবস্থান করছে। এমন খবরে

 

Manual6 Ad Code

এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে তারা একটি পুটলা ফেলে পালিয়ে যায়। পরে সেখানে ওই পুটলা থেকে ৬১ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।