১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রক্তে কেনা স্বাধীনতা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
রক্তে কেনা স্বাধীনতা

Manual2 Ad Code

রক্তে কেনা স্বাধীনতা

জাহিদুল ইসলাম

Manual8 Ad Code

লক্ষ প্রাণের দামে কেনা মোদের বাংলা দেশ,
রক্ত নদী বয়ে গেলো জীবন হলো শেষ।
স্বাধীনতা অানতে গিয়ে দিতে হলো দাম,
রক্তে লালে লাল হয়েছে সাগর,নদী, গ্রাম।

স্বাধীনতা অানতে গিয়ে শূন্য হলো কোল,
রক্তঝরা মাটির বুকে কান্না মাখা রোল।
শত শত গ্রাম পুড়লো, পুড়লো মায়ের মন,
সারি করে গুলি করলো কত অাপন জন।

Manual3 Ad Code

কত নারী যুদ্ধে নামলো সাজলো মুক্তির বীর,
স্বাধীনতা অানতে গিয়ে হয়নি নতশীর।
কত নারী সাহস দিলো গাইলো মুক্তির গান,
কত নারী মান হারালো, হারালো তাঁর প্রাণ।

ক্ষয় হলো বাবার পাঁজর সন্তান হলো লাশ,
বুকের ব্যাথা বুকে জমা বহে বারো মাস।
শূন্য হলো ভিটে বাড়ি শূন্য মায়ের বুক,
সব হারিয়ে তবেই এলো স্বাধীনতার সুখ।

Manual5 Ad Code

নয়টি মাসে যুদ্ধ করে তাঁদের ভোলার নয়,
রক্তের দামে কিনেছি মোরা স্বাধীনতার জয়।
তিলে তিলে নয়টি মাসে পেলাম সবুজ, লাল,
শহীদ বেদির অনেক মূল্য থাকবে চিরকাল।

Manual8 Ad Code