৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৯
কবিতা

Manual5 Ad Code

টাকার মধ্যে এই ছবিটা কার?

সিকদার লিটন, ব্যাবস্থাপনা সম্পাদক :

Manual8 Ad Code

খোকাঃ আচ্ছা মাগো টাকার মধ্যে এই ছবিটা কার?
কোন সিনেমার নায়ক তিনি? দেখতে চমৎকার!

মাঃ ওরে বোকা চিনিস না তুই ছবির মানুষটাকে?
লেখক কবি শিল্পীরা তাঁর কত্তো ছবি আঁকে!
অভিনেতা নন তিনি, ছিলেন তিনি নেতা
তাঁর কারণেই একাত্তরের যুদ্ধে হলো আমাদের জেতা।
নায়ক তিনি ‘রাষ্ট্রনায়ক’ শোষিতদের মিতা
তিনি হচ্ছেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা।

Manual8 Ad Code

খোকাঃ তাই নাকি মা? যোদ্ধা তিনি? করেছিলেন লড়াই?
তাঁকে নিয়ে তাই তোমাদের গৌরব আর এত বড়াই?
মাগো তোমার বঙ্গবন্ধু কোথায় থাকেন বলো,
সামনা সামনা দেখবো তাঁকে আমায় নিয়ে চলো।

মাঃ বঙ্গবন্ধু বাংলাদেশের সকলখানেই থাকেন,
আদর করে বাংলাদেশকে বুকের মধ্যে রাখেন।
জন্মেছিলেন গোপালগঞ্জে, টুঙ্গিপাড়া গ্রামে
নিত্য চিঠি লেখেন তিনি লাল সবুজের খামে।

খোকাঃ আমিও চিঠি লিখবো তাঁকে কোথায় পাবো খাম?
ঠিকানাটা দাও লিখে দাও, দাও লিখে তাঁর নাম।

মাঃ নাম হলো তাঁর শেখ মুজিবুর শুনতে লাগে বেশ
শেখ মুজিবের নামের পাশে লিখবি ‘বাংলাদেশ’।

খোকাঃ তাতেই চিঠি পৌঁছে যাবে জাতির পিতার কাছে?

মাঃ পৃথিবীতে এমন ‘নায়ক’ আর কি কেউকি আছে?

Manual5 Ad Code

খোকাঃ বাংলাদেশের নামের পাশে শেখ মুজিবের নাম
লিখে রাখলাম মাগো আমি এই লিখে রাখলাম।

Manual3 Ad Code