৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

যশোরের বেনাপোলে ভারতীয় ১২০ বোতল ফেনসিডিল আটক ১

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
যশোরের বেনাপোলে ভারতীয় ১২০ বোতল ফেনসিডিল আটক ১

Manual5 Ad Code

মোঃ শাফায়েত সবুজ, যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল সীমান্ত থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ইমরান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

Manual5 Ad Code

 

 

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে বেনাপোল বারপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

 

আটক ইমরান বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের কামরুল ইসলামের ছেলে।

 

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে তার বাড়িতে মজুত করেছে ।

Manual3 Ad Code

 

এমন খবরে এসআই পিন্টু লাল দাস ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

 

Manual5 Ad Code

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।