৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারত থেকে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
ভারত থেকে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক

Manual7 Ad Code

মোঃ শাওন আহম্মদ রিদয়, ঝিনাইদহ থেকে :-

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুরে নারী-পুরুষ ও শিশুসহ মোট ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

Manual5 Ad Code

 

আজ (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লেবুতলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

 

 

ঝিনাইদহ-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, সীমান্তে পাসপোর্ট বিহীন অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

 

এরই ধারাবাহিকতায় বিজিবির বিশেষ টহল দল সীমান্তের জুলুলী বিওপির লেবুতলা মাঠ এলাকা থেকে ১২ জনকে আটক করে। তাদেরকে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

 

 

আটককৃতরা জানান, তারা জনপ্রতি ৩ হাজার টাকা করে দিয়ে ভারত থেকে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছেন। পরে এপারের দালালরা সহযোগিতা করলেও বিজিবি তাদের আটক করেছে।

 

 

Manual1 Ad Code

ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) ঘোষণার পর নভেম্বর মাস থেকে আজ (সোমবার) পর্যন্ত এ নিয়ে মোট ৩২১ জনকে আটক করল বিজিবি।