৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

Manual7 Ad Code

আল আমিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর আকবরশাহতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ বছর ৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় শিশুটির মাও আহত হয়েছেন।

Manual3 Ad Code

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে নগরীর জাকির হোসেন সড়কের আকবর শাহ মসজিদ মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

নিহত শিশুটির পিতার নাম রিপন শেখ, তারা নগরীর রঙ্গিপাড়ার বাসিন্দা।

প্রতক্ষ্যদর্শীরা জানান, শিশুটি তার পিতার মোটর বাইকের সামনে ও তার মা পিছনে বসা ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ওই মোটর বাইককে পেছন থেকে ধাক্কা দিলে শিশুটি বাইক থেকে ছিটকে পড়ে। কাভার্ড ভ্যানের ধাক্কায় তার মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এই ঘটনায় চালকসহ কাভার্ড ভ্যানটিকে আটক করেছে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা। কাভার্ড ভ্যানটির সামনে ‘সেনা কল্যাণ সংস্থার খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত’ ব্যানার লাগানো ছিল বলে জানা গেছে।

Manual8 Ad Code