১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রংপুর মহানগরীর বাহার কাছনা এলাকায় নেশাখোর স্বামীর হাতে স্ত্রীসহ দুই সন্তান খুন

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯
রংপুর মহানগরীর বাহার কাছনা এলাকায় নেশাখোর স্বামীর হাতে স্ত্রীসহ দুই সন্তান খুন

Manual7 Ad Code

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ রংপুরে স্বামীর হাতে খুন হয়েছে গর্ভবতী স্ত্রীসহ দুই সন্তান।ঘটনাটি ঘটেছে রোববার ৮ ই ডিসেম্বর ১৯ ইং সকালে রংপুর মহানগরীর বাহার কাছনা এলাকায়। এলাকার রিকশা চালক আবদুর রাজ্জাক নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক কলহের জের ধরে গলা কেটে তার স্ত্রীকে এবং দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে।এই ঘটনার মুল হোতা খুনি রাজ্জাককে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় সুএে ও পুলিশের কাছ থেকে জানা গেছে, বাহার কাছনা (কাকিনা ব্রিজ) এলাকার বাসিন্দা রিকশাচালক আবদুর রাজ্জাক, সকালে স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী তাছনিয়া আক্তার রত্নার (৩৬) গলায় ছুরি চালালে,ঘটনাস্থলেই তাছনিয়ার মৃত্যু হয়। জানাগেছে তাছনিয়া সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলো।এবং পরে ঘাতক রাজজাক সেইসময় তার দেড় বছর বয়সের শিশু সন্তান রেহান ও (৭)সাত মাসের নবজাতক শিশুকেও বালিশ চাপা দিয়ে হত্যা করে।পরে রাজ্জাক নিজেই তার নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, মাহিগঞ্জ ও হারাগাছ থানার পুলিশ এবং র‍্যাব-১৩ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং ঘটনাস্থল থেকে রিকশাচালক আবদুর রাজ্জাককে গ্রেফতার করেন।কোতোয়ালী থানার পুলিশের জোন প্রধান জমির উদ্দিন,জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে ও ওই রিকশাচালককে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।