৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯
পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড

Manual4 Ad Code

মো.জাকির হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :-

Manual8 Ad Code

পঞ্চগড়ে পুলিশের বাধায় পন্ড হয়েছে যুবদলের
বিক্ষোভ মিছিল। শনিবার সকাল ১১টায় জেলা
বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা
ঘটে। দলীয় সুত্রে জানা যায়, বিএনপির
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির
দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারা
দেশের ন্যায় পঞ্চগড় জেলা যুবদল
বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি
বের হয়ে রাস্তা আসলেই পুলিশ বিক্ষোভ
মিছিলে বাধা দেয়। এ সময় যুবদলের
নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি
হয়। এর পরে জেলা বিএনপির কার্যালয়ের
সামনে কর্মসূচি শেষ করে যুবদলের
নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের
সদস্য সচিব নুরুজ্জামান বাবু এবং সদস্য হারুন অর রশিদ। এসময় জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code