৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

স্বামীর মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে সীতাকুণ্ডের মেয়ে নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯
স্বামীর মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে সীতাকুণ্ডের মেয়ে নিহত

Manual3 Ad Code

আল আমিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাজী তানজিলা আকতার (২৫) নামে এক গৃহবধ‍ূর মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

 

 

শুক্রবার (০৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পাহাড়তলী সিডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, মোটরসাইকেলযোগে স্বামী, স্ত্রী ও শিশুসহ যাওয়ার সময় হঠাৎ তানজিলা শিশু সন্তানসহ মোটরসাইকেল থেকে ছিড়কে পড়ে।

Manual1 Ad Code

 

এ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তানজিলাকে মৃত ঘোষণা করেন।

 

 

Manual8 Ad Code

তানজিলা সীতাকুণ্ড সলিমপুর লতিফপুর এলাকার মোঃ শাহজাহান এর একমাত্র মেয়ে।
তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম তৈরী করেছে।