৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নারী শক্তি_____

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯
নারী শক্তি_____

Manual5 Ad Code

__নারী শক্তি___

__হেদায়তুননেসা রিমু___

Manual7 Ad Code

নারীর নারীত্বে আছে মমত্ব
জননী হওয়ার অধিকার,
তোমার ধ্বংস নারীর সৃষ্টি –
পৃথিবী গড়বে বারবার।

সৃষ্টির আদিতে ক্ষমার সারিতে
নারীর প্রেমবাণী সার্থক,
করেছো অন্যায় দিয়েছো কষ্ট-
নারী ধৈর্যের প্রবর্তক।

Manual5 Ad Code

দিয়েছো কষ্ট করেছো নষ্ট
মাতৃরূপী নারীর ধর্ষক,
পৃথিবীর বুকে চেয়েছো তুমি
নারীর যৌনি রক্তে ভাসুক।

Manual5 Ad Code

করেছো অবহেলা দিয়েছো জ্বালা
তিনের একত্র রূপ নারী,
নারীর গর্ভে জন্ম নিয়ে তুমি
নারীর ভাঙলে দেহ বাড়ি।

Manual2 Ad Code

স্রষ্টার প্রতি ভক্তি বাড়ায় শক্তি
নারীর জন্ম আদি অন্ত,
তোমাদের জুলুমের করতে নাশ
নারী ধরায় থাকবে জীবিত।